বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

কামারখন্দে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দে মরহুম নামদার আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৬ অক্টোবর) কামারখন্দ উপজেলার বাগবাড়ী শহিদুল বুলবুল কারিগরি কলেজ মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এনডিপি’র নির্বাহী পরিচালক, আলাউদ্দীন খান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় আরো উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান, এস এম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা সেলিম, ঝাঐল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডু, ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, ১নং ওয়ার্ডের মহিলা মেম্বর উম্মে পেয়ারা প্রমুখ। বেলা সাড়ে ৩ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী খেলা শুরু হয়। উদ্বোধনী মাচে যে দুটি দল অংশগ্রহণ করেন, নান্দিনা কামালিয়া ফুটবল একাদ্বশ বনাম লাহিড়ী বাড়ি ফুটবল একাদ্বশ। নির্ধারিত সময়েরর মধ্যে কোন দল গোল করতে রা পারায় ট্রাইবেকারে ৩-৪ গোলে জয়ী হয় নান্দিনা কামালিয়া ফুটবল একাদ্বশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর