মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অধিকাংশ মন্ত্রী-এমপি পাগল হয়ে গেছে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্ম-মানবতা-শিক্ষা-সমাজ-সভ্যতা পরিপন্থি কথায় মনে হচ্ছে অধিকাংশ মন্ত্রী-এমপি পাগল হয়ে গেছে। তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নুরু-চরমোনাই পীর-ড. কামালসহ বেশ কিছু দালালকে লালনের মধ্য দিয়ে আমজনতার আন্দোলনকে ঠেকিয়ে রাখার অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারা জানে না, নাগরিক অধিকার আদায়ের জোয়ার উঠলে কোন অপরাধী-দুর্নীতিবাজ-উত্তরাধিকারের রাজনীতিক পার পাবে না।

১৬ অক্টোবর ‘ধর্ম অবমাননা থেকে উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মু্িক্তযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, সাইদুজ্জামান রওশন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নাগরিক অধিকার আদায়ের জন্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা এখন সবচেয়ে জরুরী। তা না করে তথাকথিত উন্নয়ন আর ধর্ম নিয়ে টানাটানি করছে, যাতে করে জনগন ক্ষতিগ্রস্থ হচ্ছে সবচেয়ে বেশি। এখন প্রয়োজন নাগরিকদের ঐক্যবদ্ধতা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর