সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া- রাষ্ট্রদূত

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন জানিয়েছেন, বাংলাদেশ সরকার আগ্রহী হলে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহী রয়েছে তার দেশ। সোমবার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।
সোনারগাঁওয়ে’র পানাম নগরী ও বড় সর্দার বাড়ি পরিদর্শন করেন রাষ্ট্রদূত লি জ্যাং কিউন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, অনেক কোরিয়ান কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ পেতে আগ্রহী হবে, বিশেষত পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে। বিশ্বের শীর্ষ পর্যায়ের কারিগরি সক্ষমতা রয়েছে দক্ষিণ কোরিয়ার। তিনি বলেন, ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে আমরা সহযোগী হিসেবে কাজ করছি। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার দিক থেকে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। গবেষণা থেকে বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বিশ্বের নেতৃত্বে রয়েছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সরকার আগ্রহী হলে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে।
গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানে বাংলাদেশে আরো একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা জানান। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে রাশিয়ার সমর্থন এবং সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের পানাম নগরী পরিদর্শনকালে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে (ডিকাব) এর সভাপতি পান্থ রহমান, সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর