বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৫:১৩ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাহেবেরহাট বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অ-স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রির অপরাধে ১৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাহেবেরহাট বাজারের আরতী মেডিকেল হলের মালিক নিহার বাড়ৈকে দোকানে মেয়াদ উতবতীর্ণ ঔষধ রাখার অপরাধে ৮ হাজার টাকা, একই বাজারের জিজাস মেডিকেল হলের মালিক বাদলকে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে ২ হাজার ৫ শত টাকা ও পবিত্র মিষ্টান্ন ভান্ডারের মালিক জগদীশ গাইনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ হাজার টাকাসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, আমার প্রায়ই জেলা ও বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করে থাকি। যাতে কোন ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ নিত্যপন্য বিক্রি করতে না পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর