মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিলেন আ’লীগ দলীয় মনোনয়ন প্রার্থী আবু হানিফ

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, দলীয় চেতনা ও জনগণকে ভালোবেসে সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশা থেকে পদত্যাগ করে জনসেবার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন প্রবীণ শিক্ষক মোঃ আবু হানিফ। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছেন।
বাঙ্গালা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের ভোটার বাবলু মিয়া জানান, আওয়ামী লীগের সৎ, সাহসী ও প্রবীণ নেতা শিক্ষক আবু হানিফ গত ৪ অক্টোবর -২০২১ ইং তারিখে সরকারি চাকুরি থেকে পদত্যাগ করে জনসেবার জন্য আসন্ন বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও নিজ নির্বাচনী এলাকার ভোটারদের সাথে মতবিনিময়, উঠান বৈঠক ও ব্যাপক গণসংযোগ মাধ্যমে নির্বাচনী মাঠে কাজ কর যাচ্ছেন তিনি। সাধারন মানুষের ঘনিষ্ঠজন হওয়ায় তার পক্ষে নৌকার মিছিলে শ্লোগান দিচ্ছেন ভোটাররা।
ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন জানান, অবহেলিত এই জনপদের মানুষের আশা, আকাংখা ও প্রত্যাশা পুরণের জন্য সমাজ সেবার মাধ্যমে সর্বদা কাজ করে যেতে চান এই মহান শিক্ষক। জনগণের ইচ্ছা পুরণে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকুরী ছেড়ে নির্বাচনে অংশ নেওয়ায় সর্বস্তরের জনগণ তার সাথে হাত মিলিয়ে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। ভোটারা আশাবাদী এই খাঁটি আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জনগণ অবশ্যই ব্যাপক ভোটে নির্বাচিত করবেন তাকে। অতীতে এই বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে তিনি দীর্ঘ ৪২ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন কালে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন তিনি। ছাত্র লীগের সভাপতি ও সম্পাদক হিসেবে, যুব লীগে সভাপতি ও সম্পাদক পদে এবং একাধিকবার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দলীয় দায়িত্ব পালন করেছেন এই বিপ্লবী নেতা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আসন্ন বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশি হিসেবে নির্বাচনী এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে বিভিন্ন মহলে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন এই জননেতা। ইউনিয়নের পাড়া-মহল্লায়, চায়ের টেবিলে এখন শুধুই পরিষদ নির্বাচনের পদপ্রার্থীদের নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রায় ভোটাররা জানালেন আগামী নির্বাচনে শিক্ষক আবু হানিফের নৌকার পাল্লাই ভারী।

এ বিষয়ে প্রবীণ নেতা আবু হানিফ গণমাধ্যম কর্মীদের বলেন, ২৮ বছর ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম। দীর্ঘ সময়ে আমার বহু শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করেই নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। দীর্ঘ ৪২ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কখনো ছাত্রলীগ, কখনো যুবলীগ,এছাড়া বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের প্রায় ২৪ বছর সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার চাকুরি সরকারি হওয়ার কারনে আমি গত দলীয় কাউন্সিলে অংশ নিতে পারি নাই। এবার চাকুরি ছেড়ে জনগণের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছি। আমি শতভাগ আশাবাদি দল আমাকে মনোনয়ন দিলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে চেয়ারম্যান পদটি আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তিনি আগামী নির্বাচনে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে জনগণের হারানো সম্মান পুণঃ উদ্ধার করে তাদের মাঝে আবার ফিরিয়ে দিতে চান এবং সেই সঙ্গে বাঙ্গালা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর