মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাংসদের গাড়ী পোড়ানোর নিদের্শ দেওয়া উপজেলা চেয়ারম্যানকে শোকজ

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ীতে আগুন দেওয়ার নির্দেশসহ দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিয়োগে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শোকজ করেছেন উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশ পাঠিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার চাঁন্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা এলাকায় এক সভায় ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ী দেখা মাত্র পুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি ও উদ্ধত্বপূর্ণ বলে বিবেচিত। তাই তাকে এহেন কর্মকান্ডের জন্য কেন উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ থেকে অব্যাহতি ও দলের সকল স্তর থেকে স্থায়ী ভাবে বহিস্কারের সুপারিশ করা হবে না তা সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, আমি শোকজ নোটিশ পাই নাই। আমি জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে থাকায় উপজেলা আওয়ামীলীগ আমাকে শোকজ করতে পারে না।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, তিনি (ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী) দলীয় শৃঙখলা ভঙ্গ করেছেন। বিষয়টি লিখিত ভাবে আমরা কেন্দ্র, জেলা ও স্থাণীয় ভাবে জানিয়েছি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর