সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে স্কুল ছাত্রী অপহরণে অপহরকসহ গ্রেফতার-৬

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বাড়িতে হামলা চালিয়ে দশম শ্রেনীকে পড়–য়া ছাত্রীকে (১৭) অপহরনের ঘটনায় বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ছয় জনকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামের। এজাহারে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা ও খাঞ্জাপুর বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের বাবুল মিত্রের পুত্র বিষ্ণু মিত্র (১৯)।
অতিসম্প্রতি স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানোর পর বিষ্ণু মিত্রের পরিবারের কাছে বিচার দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে বিষ্ণু মিত্র তার ৮/১০জন সহযোগীদের নিয়ে স্কুল ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তাকে (স্কুল ছাত্রী) অপহরন করে নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি বিষ্ণু মিত্র, অমিত বাড়ৈ, অলক বাড়ৈ, সৈকত বাড়ৈ, সাব্বির বেপারী ও জিহাদ মোল্লাকে গ্রেফতার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর