মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত সাগর সেরনিয়াবাতের মনোনয়ন ফরম সংগ্রহ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় গৈলা মডেল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ছাত্র লীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত।
বুধবার সকালে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এসময় বর্ষীয়ান অভিভাবকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তার সাথে ছিলেন।
এর আগে উপজেলা শহরে বিভিন্ন সড়কে বিশাল শো-ডাউন করেন আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শাখার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সাগর সেরনিয়াবাত। ওই শো-ডাউনে গৈলা ইউনিয়ন ছাড়াও বিভিন্ন ইউনিয়নের অন্তত পাঁচ সহ¯্রাধিক নেতা কর্মীরা অংশ গ্রহন করে।
আওয়ামী লীগ দলীয় মনোনয়ন বঞ্চিত নেতা সাগর সেরনিয়াবাত বলেন- তিনি দলের বিপক্ষে নয়, তবে ব্যক্তির বিপক্ষে। দল এমন একজনকে মনোনয়ন দিয়েছে যা ভোটারসহ সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। তাই সাধারণ মানুষের দাবির মুখে তিনি নির্বাচনে অংশ গ্রহন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর