বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের কাজীপুর, সলঙ্গা ও শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া এলাকায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এবং সলঙ্গা থানার নলকা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজীপুর উপজেলার বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে খলিলুর রহমান (৫৫), শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (৮) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের রহমত আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।

সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশের রাস্তা পার হচ্ছিলেন খলিলুর রহমান। এ সময় একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন পাবনা জেলার মোস্তাক আলী। তিনি সিরাজগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে কর্মরত ছিলেন। এদিকে, দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে ইমন হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর