মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাপাহার গোয়ালা ইউপি নির্বাচন

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
smart

ক্ষমতা নয় জনসেবার উদ্দেশ্যে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন চান কামরুজ্জামান হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহার উপজেলার ২ নং গোয়ালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ও দলীয় প্রতীক নৌকা পেতে চান ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. কামরুজ্জামান (জামান)।
ইতিমধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনমত সৃষ্টির লক্ষে সকলের সাথে কুশল বিনিময় করছেন তিনি। এছাড়া এলাকার সর্বস্তরের জনগনের দোয়া, আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন তিনি।
তিনি বলেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। ১৯৯০ সালে ইউনিয়ন যুব লীগে যোগদানের মধ্যদিয়ে রাজনীতিতে পর্দাপন করি। পরবর্তীতে গোয়ালা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি ছিলাম। এরপর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এবং পরপর দুই বার সভাপতি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠা’র সাথে পালন করে আসছি। একারনে ক্ষমতা আমার মূল উদ্দেশ্য নয়, জনসেবায় আমার মূল উদ্দেশ্য।
দলের নীতি ও আর্দশের ধারাবাহিকতা অব্যাহত রেখে এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন এবং দলীয় প্রতীক নৌকা পেতে চান তিনি। দলের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়ন মূলক কর্মকান্ডের পাশাপাশি ইউনিয়নবাসীর সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান তিনি। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর