সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজ বরিশালে যাচ্ছেন ঢাকার সাংবাদিক নেতারা

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

স্থানীয় দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
ওই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বরিশালে যাচ্ছেন ঢাকার সাংবাদিক নেতারা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়ক আহমেদ আবু জাফরের নেতৃত্বে কেন্দ্রীয় সাংবাদিক নেতাদের একটি টিম বরিশাল নগরীর টাউনহল চত্বরের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিতব্য সমাবেশে জেলার সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা কমিটির নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী পত্রিকা অফিসে প্রবেশ করে অর্তকিতভাবে সাংবাদিক আলম রায়হানকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর