শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঁথিয়ায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড পাবনার সংবাদপত্র ও সাংবাদিকতার অন্যতম বাতিঘর শফিউর রহমান খানেক আজ ২৫তম মৃত্যুবার্ষিকী- এবিএম ফজলুর রহমান আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল শিক্ষকের  এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ রাণীনগরে  প্রাথমিক বিদ্যালয়ে মেরামত কাজের আগেই ভুয়া ভাউচার দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন

আগৈলঝাড়ায় অভিযানে বিপুল পরিমান জাটকা ও মা ইলিশ জব্দ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১, ৮:১৭ অপরাহ্ন

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করার ঘোষণার শুরুর দিনে আগৈলঝাড়ায় একটি বরফকলে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা ও মা ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। অভিযানে বরবকলের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা সদর বাজারের একটি বরবকলে অভিযান চালিয়ে ১শ ৬০কেজি জাটকা ও মা ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু।
অভিযানের খবর পেয়ে মৎস্য ব্যবসায়ী পালিয়ে গেলে বরবকলের কর্মচারী বাটাজোর এলাকার আলাউদ্দিন বেপারীর ছেলে সুজন বেপারীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে আদালতের বিচারক কর্মচারী সুজন বেপারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, পুলিশেরে উপ-পরিদর্শক জসীম উদ্দিন প্রমুখ।
আদালত জব্দকৃত জাটকা ও মা ইলিশ মাছ উপজেলার পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা ও গৈলা আল ফারুক এতিমখানা ও গৈলা বেবী হোমে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর