বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস বিশ্বাসের পুত্র সৌদি প্রবাসী,মঞ্জুরুল ইসলাম এর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ৩ অক্টোবর ( রবিবার) গভীর রাতে,১০/১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে,১৫ ভরি শ্বর্ণের গহনা ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও পুলিশের মাঝে ব্যাপক নানা কৌতুহল সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে বলেন, জনবল এলাকায় ডাকাতি হলে চিৎকার চেচামেচিতে হইচই পড়ে যাওয়ার কথা কিন্তু তেমন ঘটনা ঘটেনি সকালে ঘুম থেকে উঠে জানলাম ডাকাতি হয়েছে,তারা আরো বলেন,ডাকাতির ঘটনার মধ্যে রহস্য আছে।

এবিষয়ে পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় তাদের বক্তব্য নেয়ে হয়নি। এবিষয়ে ঘটনা স্থলে থাকা পুলিশ পরিদর্শক এসআই গৌতম মন্ডল, পরিবারের সদস্যদের বক্তব্য বরাত দিয়ে বলেন, গভীর রাতে কে বা কারা বাড়িতে ডুকে শ্বর্ণগহনা সহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। তবে তারা বাড়িতে কিভাবে ডুকেছে তার কোন আলামত পাওয়া যায়নি। বিষয়টি গভীর তদন্ত করা হচ্ছে, তদন্তের স্বার্থে প্রবাসীর স্রী পাপড়ি বেগমের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আসা করি দ্রত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন হবে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর