মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আসন্ন তিলনা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আব্দুল মান্নান

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
smart

আসন্ন ইউপি নির্বাচনে সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে অাওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক পেতে চান উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান।
জানাযায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে
জনমত সৃষ্টির লক্ষে স্বাভাবিক ভাবে সকলের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় অব্যহত রেখেছেন তিনি। এছাড়া এলাকার সর্বস্তরের জনগনের শারীরিক ও পারিবারিক খোঁজখবর নিয়ে দোয়া, আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন তিনি।
তিনি বলেন, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। দীর্ঘদিন যাবৎ উপজেলা আওয়ামী যুব লীগ সভাপতি ছিলাম। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ২০২১ সালে উপজেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছি। দলে সম্পৃক্ত হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সকল কর্মসূচী ও সাংগঠনিক সকল কর্মকান্ড সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছি। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর