শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় কলকতি যুব বাংলা একাডেমি ক্লাবের অফিসের উদ্বোধন

আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৩:৪১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় কলকতি যুব বাংলা ক্লাবের অফিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কলকতি গ্রামের অধ্যাপক মাহবুব উল আলম এর মার্কেটে এই অফিসের উদ্বোধন করা হয়। ক্লাবটি ২০১৩ সালের ১ লা অক্টোবরে প্রতিষ্ঠিত হয়ে গত শুক্রবার ৮ম বছরে পদার্পণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে নতুন অফিস উদ্বোধন ও বক্তব্য দেন ১নং ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম, সিনিয়র সহসভাপতি প্রভাষক গিয়াস উদ্দীন,কলকতি যুব বাংলা ক্লাবের সভাপতি মিঠুন আহম্মেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকতি যুব বাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ আহম্মেদসহ সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করে অত্র ক্লাবের সভাপতি মিঠুন আহম্মেদ।

বক্তারা কলকতি যুব বাংলা একাডেমী ক্লাবের মাধ্যমে সকল সদস্য মিলে ভালো ও মানবিক কাজগুলি করে সমাজে বিশেষ ভুমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর