মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

জাপা মহাসচিবের মৃত্যুতে নতুনধারার শোক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিনক আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, বাবলু ছিলেন নীতিবান রাজনীতিক। যে কারণে এমপি-মন্ত্রী থাকার পরও তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি কেউ। এমন নীতিবান রাজনীতিকের যখন খুব প্রয়োজন বাংলাদেশের; তখন তাঁর এই চলে যাওয়া আমাদের রাজনীতিতে আরো শূণ্যতা তৈরি করলো। নতুনধারা বাংলাদেশ প্রেরিত শোক বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, এনডিবি চেয়ারম্যানের উপদেষ্টা গোলাম রহমান রিপন প্রমুখ আরো বলেন, শুধু জাতীয় পার্টি নয়; বাবলুর এই চলে যাওয়া আমাদের জাতিকেও আদর্শ রাজনীতিকের রাজনীতি থেকে বঞ্চিত করেছে।

উল্লেখ্য, জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেততৃত্বাধীন বৃহৎ জোট গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রতিটি কর্মসূচীতে অংশ নেয়ার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বিনয়ের সাথে তাঁকে জানিয়েছিলেন যে, নতুনধারার রাজনীতিকগণ কোন জোট গঠনের পক্ষে নয় বিধায় আপনার আমন্ত্রণে সাড়া দিতে পারছি না বলে ক্ষমা চাইছি। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর