মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

গোপালপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়শা আক্তার ও সম্পাদক মানসুরা

নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

গোপালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের টাঙ্গাইল জেলা শাখা। এতে আয়শা আক্তার শিখাকে সভাপতি এবং মানসুরা আকন্দকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
গত রোববার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মানোয়ার বেগম এক চিঠিতে আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন। অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৯টি সহ-সভাপতি, ৩টি যুগ্ম সাধারণ সম্পাদক, ৩টি সাংগঠনিক সম্পাদক, ১৯টি বিভিন্ন বিভাগীয় সম্পাদক এবং ৩৫টি সম্মানিত সদস্য পদ রাখা হয়েছে।
এদিকে নতুন কমিটির তালিকা প্রকাশ পাওয়ায় পর, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবাগত কমিটির সদস্যবৃন্দকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
নবাগত সভাপতি আয়শা আক্তার শিখা ফেইসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ও তাকে সভাপতি নির্বাচিত করায় স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম এবং জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমা খানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তার দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর