শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সুজন কুমার,নাটোর:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার গুরুমশৈল বিলপাড়া গ্রামে নিহতের বাবা বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। গৃহবধুর নাম রুবি খাতুন (১৬)। তিনি উপজেলার গুরুমশৈল গ্রামের ইনসের আলীর মেয়ে ও আটুয়া মৎষজীবি পাড়া গ্রামের রাকিবুলের স্ত্রী।

মাঝগাঁও ইউপির ৫ নং ওয়ার্ড সদস্য বাবলু ফকির বলেন, পাঁচ মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়েটির মাথায় যন্ত্রনা শুরু হয়। মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে। কিছুক্ষন পর স্বামীও আসে। স্বামী বাড়িতে থাকা অবস্থায় শয়ন ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালের পথে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

গৃহবধুর চাচা আবুল কাশেম বলেন, বিয়ের সময় ৬০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। আরো ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। মাঝে মাঝে স্বামীর সাথে দ্বন্দ হতো। তবে আজ কি হয়েছিল বলতে পারব না।

বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর