বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রুহিয়ায় ২ জুয়াড়ি সহ ৭ মটর সাইকেল আটক

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

 ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট মাধবপুর জোতপাড়া এলাকায়  শুক নদীর ধারে জুয়া খেলার সময়  জুয়া আসর থেকে  দুই জুয়াড়িকে আটক করেছে। এ সময় জুয়া খেলায় ব‍্যবহৃত ২ সেট তাস , ৮টি মােমবাতি ,১টি প্লাষ্টিকের পুরাতন পাটি ,নগদ ২ হাজার ১ শত ৫০ টাকা, ৭টি মটর সাইকেল জব্দ করে রুহিয়া থানা পুলিশ।২৩ সেপ্টেম্বর রাতে রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেষপুর গ্ৰামের মৃত আমিন উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম ( ৩০ ) ও ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্ৰামের সন্তোষ রায় ওরফে গােপালের ছেলে বিপুল রায় ( ২৬ )।
পুলিশ  জানায়, আটককৃত ব্যক্তি সহ আরো অজ্ঞাত ব্যক্তি ঢোলারহাট মাধবপুর জোতপাড়া গ্রামস্থ শুক নদীর ধারে রাতে মোব বাতি জ্বালিয়ে জুয়া খেলছিল।খবর পেয়ে  রুহিয়া পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এবং জুয়ার আসর হতে বিভিন্ন সরঞ্জাম  সহ ২ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।  শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর