সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়া সোনতলায় ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে সোমবার বিকেলে সোনতলায় করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এইচটি ইমাম স্মৃতি ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার করতোয়া নদীতে উপজেলার দুর্গানগর ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় এই প্রতিযোগিতার আয়োজন করেন। এতে স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এইচটি ইমাম স্মৃতি ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি তানভীর ইমাম (এমপি) উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের জানান, বর্ষা মৌসুম এলেই গ্রামে গ্রামে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতীত সংস্কৃতির ধারাবাহিকতায় এখনও গ্রামের সৌখিন ব্যক্তিরা বড় বড় পানসি ও কোষা নৌকা তৈরি করে বর্ষা মৌসুমে জনগণকে বিনোদন দিয়ে থাকেন। এটা খুবই খুশির বিষয়। আমরা বাঙ্গালী সর্বদাই বিনোদন প্রেমী। উপজেলার সোনতলার করতোয়া নদীতে ৪ দিনব্যাপী এইচটি ইমাম স্মৃতি ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করায় লক্ষ লক্ষ মানুষ এ আনন্দ উপভোগ করছেন। ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেন পাবনার সাথিয়া উপজেলার বাংলার বাঘ এক্সপ্রেস ও সুজানগর উপজেলার সালির ভিটা এক্সপ্রেস নামের দু’টি নৌকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হন সালির ভিটা এক্সপ্রেস এবং রানার আপ হন বাংলার বাঘ এক্সপ্রেস। পরে বিজয়ী নৌকা মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী র্কমকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, আয়োজক কমিটির সভাপতি ও সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, সম্পাদক ও দুর্গানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফছার আলী, বিশিষ্ট সমাজ সেবক সুলতান হাফিজ খাঁন, এমপি তানভীর ইমামের একান্ত সহকারি মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর