বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত বিপুল অবৈধ জাল জব্দ, ৯হাজার টাকা জরিমানা,

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১, ৬:৪৯ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু। এসময় আদালত অবৈধ জাল বিক্রি করার দায়ে ৩ব্যবসায়ীকে ৯হাজার টাকা জরিমানা করেছে। জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট বন্দরে অভিযান চালিয়ে ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬শ মিটার অবৈধ ৩টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে আদালত।
অবৈধ জাল বিক্রির অপরাধে ওই বাজারের ব্যবসায়ি লোকমান হোসেনকে ৫হাজার টাকা, আতাউর কাজীকে ২হাজার টাকা ও শ্রী কুমার শীলকে ২হাজার টাকাসহ তিন ব্যবসায়ীকে ৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভুমি) নেহের নিগার তনু’র উপস্থিতিতে ওই জব্দকৃত অবৈধ জাল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের ব্রীজের পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শেখর চন্দ্র সোম উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর