বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাকসুদুর রহমান অভিযান চালিয়ে উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে কামাল হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত কামাল জিআর ৯৯/১৭ মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আপিল আদালত ২০১৯ সালের ২জুলাই কামালকে ১বছরের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার দিন থেকেই কামাল পলাতক ছিল। শুক্রবার সকালে গ্রেফতারকৃত কামালকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর