শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে ৩ কোটি ১৭ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুরে এই ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর