বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে ৬ শতক জমি নিয়ে বিরোধের জেরে আশরাফুল ইসলাম নামে একজন জনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
আশরাফুল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামের আমীর হোসেনের পুত্র।

১৫ সেপ্টেম্বর বুধবার এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী মোঃ শাহীনের সঙ্গে আশরাফুলে মধ্যে দীর্ঘদিন ধরে ছয় শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে বেশ কয়েকবার দেনদরবারও হয়েছে তবে কোন সমাধান হয়নি।

বুধবার বিরোধ পূর্ণ জমিতে কাজ করতে যান,আশরাফুল ও তার ভাই এরশাদুল। এতে বাঁধা সৃষ্টি করে শাহীন ও তার স্বজনরা এই নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় আশরাফুল ও তার ভাই এরশাদুল আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে আশরাফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক সেখানেই বিকাল পাঁচটার মৃত্যু হয় আশরাফুলের।

এবিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত ওসি ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর