বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বেনাপোলে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মো: সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রাম থেকে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ মো. হাসান আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল মানকিয়া গ্রাম এলাকার চালানী ট্রেডার্স এর সামনে থেকে ভারতীয় গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হাসান আলী বোয়ালিয়া মানকিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

যশোর র‌্যাব -৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদে বেনাপোল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর