বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘনায় ২ জন নিহত আহত ২ জন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সিরাগঞ্জের উল্লাপাড়ায় বুধবার সকাল সাড়ে ৬ টার সময় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে শ্রীকোলা মোড়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও গুরুতর আহত ২ জন । আহতদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে একজনকে উল্লাপাড়া উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ও আর এক জনকে ঢাকায় নিয়েছে ।
নিহতরা হলেন- উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অনার্সের ছাত্র ও পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে রুবেল (২২) উল্লাপাড়া পৌর এলাকার শ্রীকোলা গ্রামের আফর উদ্দিনের ছেলে ফরজ আলী (৪০) ।

আহতরা হলেন উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের অনার্সের ছাত্র ও পৌর এলাকার শ্রীকোলা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবু হানিফ (২২) ও শ্রীকোলা গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মাহমুদুল হাসান (৪০) ।

এলাকা সুত্রে জানা যায়, পাবনা গামী ঈশ্বরদী ট্রান্সপোর্ট এর কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনা স্থলেই ২ জন মারা যায় এবং ২ জন গুরুতর আহত হয় ।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান, সড়ক দুর্ঘটার পরপরই ঈশ্বরদী ট্রান্সপোর্ট এর কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর