বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় চুরির করতে গিয়ে জনতার হাতে আটক এক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় ঔষধের দোনে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে মাসুম বেপারী নামের এক যুবক। স্থানীয়রা ওই যুবককে পুলিশে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায় বুধবার সকালে উপজেলার গৈলা বাজারে তনিমা মেডিসিন হাউজে ঔষধ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয় গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মৃত হুমায়ুন বেপারীর ছেলে ৩ সন্তানের জনক মাসুম বেপারীকে (৩০)।

তনিমা মেডিসিন হাউজের মালিক কুদ্দুস সরদার জানান, গত একসপ্তাহ আগে ওই ব্যক্তি তার দোকান থেকে দিনে দুপুরে প্রায় ৭০ হাজার টাকার ঔষধ চুরি করে নিয়ে যায়। পরে দোকানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত হলেও তাকে খুজে বের করা যায়নি। ওই ব্যক্তি আবার দোকানে এসে ঔষধ নিতে চাইলে তাকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হলে সে দোকান থেকে বের হয়ে দৌড়ে পারঅনোর সময়ে বাজারের লোকজন তাকে হাতে নাতে আটক করে থানায় খবর দিলে পুলিশ মাসুমকে থানায় নিয়ে যায়।

থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আটককৃত চোরের বিরুদ্ধে কোন ব্যবসায়ী মামলা দায়ের না করায় তাকে ৫৫ ধারায় বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর