বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে তক্ষকসহ দুইজন গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক পাচারকালে দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, বাটাজোর এলাকার মান্নান সরদারের পুত্র রিপন সরদার ও গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী মহল্লার মৃত মোখলেচুর রহমানের পুত্র শহিদুল ইসলাম।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি সুলতান গিয়াস উদ্দিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাটাজোর এলাকার সম্ভ্রান্ত পরিবারের এক প্রভাবশালী ব্যক্তি ওই তক্ষক গ্রেফতারকৃতদের মাধ্যমে অন্যত্র পাচার করাচ্ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর