বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে চাচার লালসার শিকার শিশু

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

তিন সন্তানের জনক চাচার লালসার শিকার হয়ে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া ভাতিজিকে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকায়।

মঙ্গলবার সকালে ওই শিশু শিক্ষার্থীর দিনমজুর বাবা জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তিন ব্যাগ রক্তের প্রয়োজন বলে চিকিৎসক জানিয়েছেন। তিনি আরও জানান, প্রতিবেশী চাচা তিন সন্তানের জনক শাহ আলম ১২ সেপ্টেম্বর দুপুরে তার শিশু কন্যাকে নিজ ঘরে ডেকে নেয়। পরবর্তীতে ঘরে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণ করা হয়। দিনমজুর এই বাবা তার সন্তানকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালাচ্ছেন। ফলে মামলা দায়ের করতে বিলম্ব হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, অসুস্থ অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। তবে পরীক্ষা করার পর জানা যাবে শিশুটির সাথে কি ঘটনা ঘটেছে।

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর