বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নওয়াপাড়া বউবাজারে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা বউবাজারে, লাইসেন্স বিহীন ফার্মেসী ও অনভিজ্ঞ ডাক্তার দ্বারা চলছে, চিকিৎসা নামে অপচিকিৎসা।

সরেজমিনে দেখাযায়, বউবাজার এলাকায়,ফার্মেসীর পাশাপাশি,ডাঃ নাম ব্যবহার করে এলাকার মানুষকে ঠকানোয় এদের পেশা, এদের নেই কোন সরকারী ড্রাগ লাইসেন্স, না আছে ডাক্তারি কোন সার্টিফিকেট।

এলাকার অনেকে অভিযোগ করে বলেন এই সব ডাক্তার দ্বারা যে কোনও সময় রোগী মারা যেতে পারে, এরা এলাকার প্রভাবশালী কিছু মানুষের ছত্রছায়ায় থেকে,দেধারছে লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয় ও ডাক্তারের নাম ব্যবহার করে, এলাকার গরিব অসহায় মানুষদের,অর্থলুটে নিচ্ছে, কেউ কিছু বলতে গেলে তেড়ে আসে মারপিট করতে। নাম প্রকাশে অনিচ্ছুক,একজন অভিযোগ করে বলেন, আমার জর মাথা ব্যাথার ঔষধ নিতে গেলে ডাঃ নামে রিপন ৯ টি ক্যাপসুল দিয়ে ২২০ টাকা নিয়েছে,পরবর্তীতে আমি বাজারে ওই ঔষধ কিনতে গেলে মাত্র ১৮ টাকা দাম নিয়েছে। আমি এর বিচার চাই, এবিষয়ে ফার্মেসী ব্যবসায়ী রহমান মেডিকেল রিপনের কাছে জানতে চাইলে, তিনি এ অভিযোগ অস্বীকার করেন, এবং বলেন ভুল হতে পারে, ঔষধের দাম যদি বেশি নিয়ে থাকি ফেরত দিব। এই সব চিকিৎসা নামে অপচিকিৎসা বন্ধ করতে, সচেতন মহল জরুরী ভাবে, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে যশোর সিভিল সার্জন আবু শাহিন বলেন, আমি ইতিপূর্বে এই সকল চিকিৎসক সম্পর্কে অবগত হয়েছি, দ্রত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর