শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় স্কুল-কলেজে ৩০ হাজার মাস্ক দিলেন প্রতিমন্ত্রী পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নাটোরের সিংড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ হাজার মাস্ক দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ মাস্ক দেয়া হয়।

সোমবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর মাধ্যমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ এর হাতে মাস্ক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম।

ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যেন মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারে সেজন্য প্রতিমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। শিক্ষা কর্মতকর্তাদের মাধ্যমে সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর