শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান এম এম আবুল কালাম, সাধারণ সম্পাদক সিরাজুল মজিদ মামুন, সিংড়া জি এ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ। সম্মেলনে সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর