সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাটমোহরের একই এলাকার ৪ টি গরু চুরি,আতঙ্কে এলাকাবাসি

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৬:২৪ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের সোন্দভা গ্রামে একই দিনে দুই পরিবারের প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার গরু হারিয়ে গেছে।

পরিবার সূত্রে জানা যায়,১০ ই সেপ্টেম্বর দিবাগত রাত ১ টা থেকে ২ টার মধ্যে গোয়াল ঘরের তালা কেটে গরু নিয়ে চলে যায় অজ্ঞাত চোর। এক রাতে একই এলাকার দুই পরিবার থেকে গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্থ মোহাম্মদ আলী মৃধা জানান,নামাজ পড়ার জন্য ভোরে উঠে দরজা খোলার চেষ্টা করলে দরজা বাইরে থেকে বন্ধ পাই। জানালা দিয়ে সবাইকে ডেকে দরজা খুলে দেখি গোয়ালে কোনো গরু নাই। গোয়াল ঘরের দরজার তালা কেটে কে বা কারা আমার পরিশ্রমের ফসল আমার একমাত্র সম্বল তিনটি গরু(একটি ষাঁড়,একটি গাভী,একটি বকন) আমাকে একদম নিশ্ব করে চুরি করে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আব্দুল মতিন বলেন, দিনমজুরের কাজ করে জোগানো টাকায় গরু পালন করি। সম্বল বলতে একমাত্র গরুটি গত ঈদে ৮৫ হাজার টাকা বললেও বিক্রি না করে রেখে দিই। উপার্জনের সকল অর্থ ব্যয় করা গরু হারিয়ে আমি নিশ্ব হয়ে গেলাম।

হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গরু হারানো দুই পরিবারই অত্যন্ত গরীব। গরু হারিয়ে তাদের অনেক বড় ক্ষতি হয়েছে

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন,অভিযোগ পেয়েছি। উদ্ধারের কাজ চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর