শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৪ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলার নৌবাড়িয়া গ্রামে দিনব্যাপি এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

বিশিষ্ট শিল্পপতি রাজিউল হাসান বাবু ও বড়াল ক্লিনিকের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সায়েক মো. আবু সায়েম সরকার।

এসময় বড়াল ক্লিনিকের পরিচালক আব্দুল কাদের, বিবিএফ এর ভাঙ্গুড়া ইউনিয়ন সভাপতি নেহাজ অভি ডাবলু,
হুমায়ুন আহমেদ, নাজমুল সরকার, সালাউদ্দিন সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। বিনামূল্যে স্বাস্থ্যসেবার মধ্যে রয়েছে ব্লাড গ্রুপ নির্ণয়, ওজন ও উচ্চতা নির্ণয় এবং ব্লাড পেসার পরিমাপ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর