শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সিংড়ায় ইটালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী মানিক চাঁন

সিংড়া প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

আসন্ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন সৎ মেধাবী তরুন ছাত্রলীগ নেতা মানিকুজ্জামান মানিক চাঁন।

সম্প্রতি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমর্থকদের সাথে নিয়ে সিংড়া উপজেলা ছাত্রলীগ কার্যালয় হতে উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান ও সাধারণ সম্পাদক নাজমুল হক বকুলের কাছ থেকে সাধারণ সম্পাদক পদে দলীয় ফরম উত্তোলন করেন মানিক চাঁন।

ইটালী ইউনিয়নের সোগনী গ্রামের আব্দুল মজিদের পুত্র মানিক চাঁন। মানিক চাঁন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।তিনি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হলেও ইউনিয়নের নেতা কর্মিদের আপদ বিপদে সব সময় পাশে থেকে নিজেকে একজন দক্ষ ছাত্রলীগ নেতা হিসাবে সবার মনে জায়গা করে নিয়েছে।

সেই সূত্রধরেই ইউনিয়ন ছাত্রলীগের শক্তিশালী প্রার্থী হিসাবে আলোচনায় রয়েছে মানিক চাঁন। বর্তমানে তিনি গোলই আফরোজ সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র।

ইটালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার বিষয়ে মানিক চাঁন বলেন, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে চলনবিলের কৃতি সন্তান আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড.জুনাইদ আহমেদ পলক ভাইয়ের আদর্শে ইটালী ইউপি চেয়ারম্যান আমার রাজনৈতিক অভিভাবক আরিফুল ইসলাম আরিফ ভাইয়ের দিকনির্দেশনায় সকল নেতাকর্মিদের সাথে নিয়ে ইটালী ইউনিয়ন ছাত্রলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর