বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে ইন্দো-বাংলা ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নগরীর ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে অভিযান চালিয়েছে র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওষুধ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে র‌্যাবের একটি টিম।

অভিযান চলাকালে ইন্দো-বাংলার ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক ঘন্টার অভিযান শেষে রাত সাড়ে ১০টার দিকে অভিযানিক টিম বেড়িয়ে যায়। কিন্তু এ অভিযানের বিষয়ে র‌্যাব বা সংশ্লিষ্ট অভিযানিক টিমের পক্ষ থেকে সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, দেশব্যাপী র‌্যাবের অভিযান সপ্তাহের অংশহিসেবে ওষুধ প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর