মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আমাদের নেতা- কর্মীরা কারাবরণ হয়রানি গুম ও হত্যার শিকার হচ্ছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুর বারো টায় বিএনপি’র কার্য্যালয়ের সামনে প্রায়ত সভাপতি আজগর আলীর স্মরণে ও উপজেলা বিএনপি’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসাংবিধানিক ফেসিবাধী আওয়ামী লীগের এই সরকারকে কঠোর আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।

আওয়ামী দুঃশাসনে দেশে বিএনপির নেতা- কর্মী আসামী হয়ে কারাবরণ সহ নানাভাবে হয়রানি হচ্ছে। অসংখ্য নেতা কর্মী গুম ও হত্যার শিকার হয়েছে। করোনাকে পুঁজি করে সব কিছুই হাতের মুঠোয় নিয়েছে এ সরকার। তিনি আরো বলেন ডিজিটাল নিরাপত্তা আইন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গণমাধ্যমের গিলা টিপে কন্ঠ রুদ্ধ করে রেখেছে। গণমাধ্যম দেশের সত্য কথা লিখতে পারছে না।

হরিপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় সভাই বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, বিএনপি’র সহ-সভাপতি তরিকুল ইসলাম, ৫নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মংলা সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। মতবিনিয়ম সভার তৎপূর্বে হরিপুর উপজেলা শাখা বিএনপি’র প্রয়াত সভাপতি আজগর আলীর কবর জিয়ারত ও তার পরিবারে গিয়ে সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর