বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

হরিপুরে ছেলের লাঠির আঘাতে পিতা নিহত

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ছেলে জয়নুল আবেদীন এর লাঠির আঘাতে পিতা নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত তৈমউদ্দীনের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সময় নিহত নুরুল ইসলামের বাড়ির সামনের রাস্তায়। এই ঘটনায় হরিপুর থানা পুলিশ নিহতের ছেলে জয়নুল আবেদীন (১৯) কে আটক করেছে।
ঘটনাসুত্রে জানাযায়, রবিবার রাতে তার স্ত্রী জুলেখা বেগম ও ছেলে জয়নুলের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। নুরুল ইসলাম কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রী জুলেখা ও ছেলে জয়নুল কে মারধর করে এবং বাড়ী থেকে বেড়িয়ে যেতে বলে । এতে ছেলে জয়নুল ক্ষিপ্ত হয়ে  তার পিতাকে বাশ দিয়ে মাথায় আঘাত করে।
ছেলের বাঁশের আঘাতে পিতা গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যায় তৎক্ষণাৎ চিকিৎসার জন্য দিনাজপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নুরুল ইসলাম।
এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গ জেব বলেন, সোমবার সকালে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে হরিপুর থানা পুলিশ যায়, এসময় ঠাকুরগাঁও জেলা এডিশনাল এসপি তারেক বেগ ও এ এসপি আহসান হাবীব ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অভিযুক্ত জয়নুলকে আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসংক্রান্তে নিহত নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর