বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে নববধূর হামলায় স্বামীসহ পাঁচজন আহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

নববধূর হামলায় স্বামীসহ তার পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় রবিবার রাতে কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ভাসুর দুলাল বিশ্বাস। হামলার ঘটনাটি ঘটেছে নগরীর চাঁদমারী এলাকায়।

সোমবার সকালে থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, নববধূর হামলায় স্বামীসহ পাঁচজন আহত এবং ঘরের মালামাল ভাঙচুরের ঘটনায় দায়ের করা অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে দুলাল বিশ্বাস উল্লেখ করেন, তার ছোট ভাই দিপক বিশ্বাস তিন মাস পূর্বে প্রেম করে জেলার বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামের মৌরী মল্লিককে বিয়ে করেন। বিয়ের এক মাস পর মৌরীর সাথে আরো কয়েকজন পুরুষের সম্পর্ক থাকার বিষয়টি তার ভাই জানতে পারে। এরপর গত এক সপ্তাহ পূর্বে মৌরী মল্লিক বাসা থেকে চলে যায়। রবিবার সকালে মৌরী বাসায় ফিরে চারটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে পূর্ণরায় চলে যাওয়ার সময় দিপক বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে দিপকের ওপর হামলা চালায় মৌরী। এসময় দিপককে রক্ষা করতে এগিয়ে আসলে মৌরী মল্লিক তার শ্বাশুড়ি চারু বালা, ননদ বিউটি বিশ্বাস, ভাসুর দুলাল বিশ্বাস ও তার মেয়ে দোলা বিশ্বাসকে মারধর করে। একইসময় মৌরী ঘরের ফ্রিজ, ড্রেসিং টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে বাসা থেকে বের হয়ে যায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর