বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বরিশালে আটক দালালদের জেল-জরিমানা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শেবাচিম হাসপাতাল, সদর জেনারেল হাসপাতাল এবং বরিশাল পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। আটককৃতদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

রবিবার রাতে র‌্যাব-৮ এর কার্যালয় থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, ওইদিন (রবিবার) দিনভর একটানা অভিযান চলাকালে তিনটি প্রতিষ্ঠান থেকে ১৪ দালালকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জনকে এক মাস করে কারাদন্ড, একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর। এছাড়া একজনের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকারী প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র‌্যাবের দালালবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর