বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পাসর্পোট ও হাসপাতালের ৬ দালালকে জরিমানা ; ঝালকাঠিতে র‌্যাবের  অভিযানে বিআরটিএ’র দালালির  ঘটনায় আটক জারীকারক কে ছেড়ে দিলেন ম্যাজিষ্ট্রেট

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে পাসর্পোট অফিস ও ঝালকাঠি সদর হাসপাতালের ৬ দালালকে জরিমানা করেছে ভ্র্যম্যমান আদালত। দুপুরে র‌্যাবের ভ্র্যাম্যমান টিম নিয়ে ঝালকাঠি পাসর্পোট অফিসে অভিযান চালিয়ে ২ দালালকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করে। পৃথক ভাবে সদর হাসপাতালে অভিযান চালিয়ে স্থানীয় ক্লিনিকের ৪ দালালকে আটক করে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন। তারা শহরের বিভিন্ন ক্লিনিকের নিয়োগকৃত দালাল বলে অভিযোগ পাওয়া গেছে।
    অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযানকারী দলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি কম্পিউটার দোকানে হানা দিয়ে ‘ড্রাইভারী লাইসেন্স করার চুক্তি হওয়া’ সদর উপজেলা এসিল্যান্ড অফিসের জারীকারক কামাল দর্জীকে বিআরটিএ অফিস থেকে আটক করে। র‌্যাবের সদস্যরা তাকে ম্যাজিষ্ট্রেটের সামনে আনলে তিনি নিজেকে নির্দেশ দাবী করেন। প্রমান হিসাবে র‌্যাবের নিকট থাকা তার ভয়েজ রেকর্ড শুনালে তিনি ‘নিজেকে ভয়েজ রেকর্ডের সেই লোক নয়’ বলে দাবী করেন।
 এসময় দোকানদার তার সম্মুখেই অভিযোগ করেন, কামাল দর্জী নিজের ভিজিটিং কার্ড দিয়ে তাকে কারো ড্্রাইভারী লাইসেন্স দরকার হলে তার কাছে পাঠাতে বলেন। সে অনুযায়ী একজনের সাথে ‘পরীক্ষা না দিয়ে সাড়ে ৮ হাজার টাকার বিনিময়ে ড্রাইভারী লাইসেন্স দিবে’ বলে দোকানদারের সাথে চুক্তি করে কামাল দর্জী টাকা নেয়। সেই প্রমানসহ র‌্যাব তার মোবাইল ট্রাকিং করে আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেনের কাছে আনলে তিনি জেলা প্রাশাসক কার্যালয়ের মধ্যে নিয়ে তাকে ছেড়ে দেন।
    এসিল্যান্ড অফিসের জারীকারক কামাল দর্জীকে ছেড়ে দেয়ার বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাছবীর হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে ফোন কথা না বলে তিনি অফিসে রয়েছেন বলে জানান ও সাংবাদিককে অফিসে এসে কথা বলতে বলেন।
    এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এমন খবর আমিও পেয়েছি। বিস্তারিত কাল খোজ নিয়ে দেখব। বিভিন্ন নেতিবাচক কাজের জন্য কামাল দর্জীকে তিনি কয়েকবার ভৎসনা করলে সে শোধরায়নি বলে জানান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর