বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় প্রতিপক্ষরা হাতুড়ি পেটায় ব্যবসায়ি গুরুতর আহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে মধ্যযুগীয় হামলা চালিয়ে এক ব্যবসায়িকে গুরুতর আহত করেছে। আহত ব্যবসায়িকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরবাড়ি গ্রামের সুধির হালদারের ছেলে স্থানীয় সরবাড়ি বাজার ব্যবসায়ি দুলাল হালদারকে (৩৫) সোমবার খুব সকালে পূর্ব শত্রুতার জের ধরে একই বাজারের ব্যবসায়ি পরিতোষ হালদারের নেতৃত্বে একই বংশের সাধন হালদার, প্রশান্ত হালদার, উত্তম হালদার, অনিক হালদার, শ্রীনিবাস হালদারসহ ১০/১৫জনের একটি সংঘবদ্ধ দল দুলালের বাড়ির উঠানে বসে হাতুড়ি, লোহার রড, কাঠ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। হামলার সময় দুলালের পরিবার সদস্যরা তার মায়ের চিকিৎসার জন্য হাসপাতালে অবস্থান করছিলো।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসকেরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকেরা জানিয়েছেন মারধরে দুলালের হাত এবং পায়ের জয়েন ভেঙ্গে টুকরো হয়ে যায়।
স্থানীয় সূত্র মতে, গত ১৫দিন আগে গ্যাসের ডিলারের সাথে দুলালের বাক বিতন্ডা হয়। ওই সময়ে পরিতোষ ডিলারের পক্ষ অবলম্বন করায় দুলালের সাথে তার বাকবিতন্ডা ও বিরোধ শুরু হয়। ওই বিরোধের জের ধরেই সোমবার সকালে দুলালের উপর পূর্ব পরিকল্পিতভাবে পরিতোষের নেতৃত্বে হামলা চালায় সংঘবদ্ধ দলটি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর