বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আগৈলঝাড়ায় আট মাদক মামলার আসামী সরোয়ারসহ গ্রেফতার দুই

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় আটটি মাদক মামলার আসামী সরোয়ার সরদারসহ দুই জনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ছবিখারপাড় এলাকায় মহাসড়কের পাশে এসআই মিলটন মন্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে পুর্ব সুজনকাঠী গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে মাদকের ডিলার সরোয়ার সরদার (৪২) ও পাকুরিতা গ্রামের মধু বৈদ্যর ছেলে অপর মাদক ব্যবসায়ি সুধীন বৈদ্য (৩২)কে গাঁজাসহ গ্রেফতার করেছে।

ওসি মাজহারুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত সরোয়ারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় ৬টি, গৌরনদী থানায় ১টি ও বরিশাল কোতয়ালী থানায় ১টিসহ মোট আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্য একটি মাদক মামলায় সরোয়ার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসআই আলী হোসেন বাদী হয়ে রবিবার রাতেই মামলা দায়ের করেছেন, নং-২ (৫.৯.২১)। গ্রেফতারকৃত সরোয়ার ও সুধীনকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর