বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে সাংবাদিক মোতাহারুল ইসলাম লাবলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামি আটক  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন  গোপালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির স্বেচ্ছাসেবী নিয়োগের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত  গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজাপুরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল রুহিয়ায় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার জনসেবার আড়ালে অর্থ আত্মসাৎ? প্রেমবাগ ইউপি চেয়ারম্যানকে ঘিরে তোলপাড়

পাবনায় স্ত্রীকে পুড়িয়ে হত্যায় মীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৪ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম রোববার বেলা ৩টায় এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আলমগীর হোসেনের বাড়ি উপজেলার বাউশগাড়ি গ্রামে। রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আলমগীর ২০০৬ সালে জেলার ফরিদপুর উপজেলার শাকপালা গ্রামের তাজরিন খাতুনকে বিয়ে করেন। ১০ বছরের বিবাহিত জীবনে তাদের একটি মেয়ে ও একটি ছেলেসন্তান আছে। এ সময় আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বাচ্চু উপস্থিত ছিলেন।

২০১৬ সালে আলমগীর দ্বিতীয় বিয়ে করেন। সন্তানদের কথা ভেবে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন তাজরিন। এর মধ্যে তাজরিনের পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন আলমগীর। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে ওই বছর ১৭ সেপ্টেম্বর স্ত্রীকে শ্বাসরোধে ও কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেন।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহতের ছোট ভাই সবুজ হোসেন ৮ জনকে আসামি করে সাঁথিয়া থানায় হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে রোববার দুপুরে আলমগীরকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ এবং অন্য আসামিদের খালাস দেয়।

সরকারপক্ষের আইনজীবী শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালে পিপি খন্দকার আব্দুর রকিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় আলমগীর আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর