সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

আটোয়ারীতে তিন একর জমির করলা গাছ কেটে দিয়েছে দূর্র্বৃত্তরা

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:২১ অপরাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে এক বর্গাচাষীর তিন একর জমির করলা গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। বিবরণে জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র মোঃ তোজাম্মেল হক ( তেজা) একই ইউনিয়নের লক্ষীপুর মৌজার তিন প্লটে প্রায় ২৫ একর জমি বর্গা নিয়ে করলা চাষ করেন। অধিকতর পরিচর্যা করায় করলা গাছে পর্যাপ্ত ফল আসে। গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ২৫ একর করলা ক্ষেতের মধ্যে প্রায় তিন একর জমির করলা গাছ কেটে দিয়েছে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা। করলা চাষী তোজাম্মেল হক বলেন, করলা গাছ কেটে দিয়ে আমার প্রায় আট লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে দূর্বৃত্তরা।এব্যাপারে আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং-৭৯, তারিখ: ০২/০৯/২০২১। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বলেন, এমন শত্রুতা দু:খজনক। করলা চাষী থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর