সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর সংসদীয় আসনের তিনবারের এমপি জনমানুষের জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন অবশেষে করোনার কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে।একজন জনপ্রিয় নেতার মৃত্যুশোকে সর্বস্তরের মানুষকান্নায় চোখের পানিতে বুক ভাসিয়েছেন। শুক্রবার শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠের জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল নামে। এদিন বাদ জুম্বা গণমানুষের নেতা হাসিবুর রহমান স্বপনের নামাজে জানাজা শেষে চুনিয়াখালীপাড়া মুখদমিয়াকবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে জাতীয় পতাকায় মোড়ানোর নেতাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়।
এদিন সকাল ৮ টায় গুলশান আযাদ মসজিদে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা নামাজ শেষে হেলিকপ্টারে তার মরদেহ বেলা পৌনে ১২টার দিকে তারপ্রিয় জন্মভূমি শাহজাদপুরে আনা হয়।দ্বাড়িয়াপুরের নিজবাড়িতে এবং স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কিছুক্ষণ তার মরদেহ রাখা হয়। স্বজন, প্রিয়জন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও শ্রমিক-জনতা একনজর দেখার জন্য কফিনের সামনে ভীড় জমায়। এরপরতার মরদেহশাহজাদপুর পাইলট হাই স্কুল মাঠে নেয়া হয়। এখানে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার ও পৌনে ৩টার দিকে তার দ্বিতীয় এবং সাড়ে ৩টায় হযরত মুখদম শাহদৌলা মসজিদে তৃতীয় জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।
তিনি একাধারে শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহজাদপুর পৌরসভার মেয়র, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান, শিল্প উপমন্ত্রি ও তিনবারশাহজাদপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একেবারে মাঠ পর্যায় থেকে উঠে আসা এই নেতা জনগণের সাথে পাশে থেকে জনপ্রিয় নেতা হিসেবে শাহজাদপুরবাসীর হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন।স্বপন গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টা ১৩মিনিটে তুরস্কের ইস্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
#চলনবিলের আলো / আপন