মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

১৭ মাস পর ঘুম ভেঙেছে বিএনপির করোনায় আক্রান্তদের পাশে থাকার জন্য পত্র প্রেরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

করোনা শুরুর টানা ১৭ মাস পর অবশেষে ঘুম ভেঙেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর। করোনা মোকাবেলায় বিএনপির জেলা ও মহানগর করোনা হেল্প সেলে সম্পৃক্ত ও সহযোগিতা এবং নিজ নির্বাচনী এলাকায় করোনায় আক্রান্তদের পাশে থাকার জন্য পত্র প্রেরণ করেছে দলের মহাসচিব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করা প্রার্থীদের কাছে গত ১৭ আগস্ট স্বাক্ষরিত এ পত্র প্রেরণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। বুধবার (১ সেপ্টেম্বর) বরিশালে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিষয়টি নিয়ে আলোচনা করতে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের তোপের মুখে পরেন একাধিক নেতৃবৃন্দ। এরপরই বিএনপির কেন্দ্রীয় এ নির্দেশের বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করা বরিশাল বিভাগের প্রার্থীদের কাছে মহাসচিবের প্রেরিত চিঠিতে করোনা মোকাবেলায় সরকারের কঠোর সমালোচনা করা হয়। তবে চিঠি পাওয়ার পরেও অধিকাংশ নির্বাচনী এলাকায় করোনা আক্রান্তদের জন্য বিএনপির কোন কর্মকান্ড দেখা যায়নি। এমনকি একাদশ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া অধিকাংশ নেতাদের নির্বাচনী এলাকায় তেমন কোন যোগাযোগও নেই।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর