মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

সলঙ্গায় তর্কবাগীশ পাঠাগারের উদ্যোগে ১৫ ও ২১ আগস্ট স্মরণে গণভোজ

কে,এম আল আমিন:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদানদের আত্মার মাগফিরাত কামনা করে সলঙ্গায় গণভোজ ( খিচুড়ি) বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও মওলানা তর্কবাগীশ পাঠাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন কর হয়। সমাজ কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আব্দুল হান্নান নান্নুর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু। দোয়া অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন,সমাজ কল্যাণ সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কে,এম মহিউদ্দীন চান ( অব: ইউইও)। দোয়ার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন,সলঙ্গা বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাও: আ: গফুর। উক্ত দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারন উপস্থিত ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর