মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে : মোমিন মেহেদী

মোমিন মেহেদী
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সরকারের একটি অংশ সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। এভাবেই তারা রাজনৈতিক-প্রশাসনিক কিছু ব্যক্তিকে এজেন্ডা দিয়ে মাঠে নামিয়েছে, যাদের কাজই হলো- ‘মায়ের ডাক’ ‘বাবার ডাক’, ‘বাঁচাও দেশ’ বা ‘অধিকার পরিষদ’ নামের ধোকায় ফেলে জনগনকে অনমনষ্ক রেখে বর্তমান সরকারের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা। নতুনধারার রাজনীতিকগণ এদেরকে চিহ্নিত করে সত্যিকারের দেশপ্রেমিকদেরকে ঐক্যবদ্ধ করে দেশকে অপরাধ-দুর্নীতিমুক্ত করতে সারাদেশে সচেতন নতুন প্রজন্মের ঐক্যবদ্ধতা তৈরি করছে। ১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে বরিশাল ও চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদনপূর্ব আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সংগঠন উপ কমিটির চেয়ারম্যান নূরুল হাসান খান প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি ধীরে ধীরে রাজনৈতিক ভিত্তি শক্ত করছে; ছাত্র-যুব-জনতাকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলছে। ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত’ স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক ০১৭৯১৪০৭০৪৭ নম্বরে এসএমএস করে যে কোন সময় সদস্য হতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর