মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ডোমারে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এস.কে হিমেল, ডোমার প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

“দীপ্ত শপথে প্রতিষ্ঠা বার্ষিকীতে অঙ্গিকার, রুখতে হবে স্বৈরাচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়েছে। বুধবার (১লা সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ডোমার বাজার বাটার মোড় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে নাট্য সমিতি মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাসুৃদ বিন আমিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু।

প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, বিশেষ বক্তা উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক সফিঊল বারি বুলবুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমীর, সদস্য সচিব শাহীন আলম শান্ত, পৌর যুবদলের আহবায়ক শরিফুল আলম পাপ্পু, উপজেলা কৃষকদলের আহবায়ক আফজাল হোসেন চৌধুরী হিরু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মেরাজুল হক, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সকল নেতা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর